Header Ads Widget

গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক ও কারা নির্যাতিত বিএনপি নেতাদের ‘গাড়ি শোডাউন’-এর ডাক নাসিরুদ্দীনের


বহেলিত সাবেক বিএনপি নেতাকর্মীদের রাজপথে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অঙ্গনে যে সুনির্দিষ্ট গাড়িটিকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয়েছে, অপপ্রচারের জবাব দিতে

 সেই গাড়িটিকেই রাখা হবে এই প্রতিবাদী শোডাউনের একেবারে সামনের সারিতে। এর মাধ্যমে গুজবের বিপরীতে সত্য ও প্রতিবাদের বার্তা সরাসরি জনগণের সামনে তুলে ধরা হবে।কর্মসূচির সমন্বয়ক ও সংশ্লিষ্ট নেতারা মাঠপর্যায়ের অবহেলিত ও সাবেক নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো সাবেক, নির্যাতিত কিংবা অবহেলিত নেতাকর্মী নিজেদের একা ভাববেন না।”নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নেতারা আরও বলেন, তৃণমূলের প্রতিটি ত্যাগী কর্মীর উপযুক্ত সম্মান ও

 মূল্যায়নের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চলবে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র এই ঐক্যবদ্ধ অবস্থানকে নস্যাৎ করতে পারবে না।দলীয় নীতি ও আদর্শ রক্ষায় রাজপথে লড়াই করা এবং বিগত সময়ে হামলা-মামলার শিকার হওয়া সকল সাবেক ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শোডাউন সফল করার জোরালো আহ্বান জানানো হয়েছে